স্টাফ রিপোটার: ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বুধবার থেকে বিএনপির ৪৮ ঘন্টা লাগাতার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি দ্বিতীয় দিন চলছে ।
সোমবার ( ৫ নভেম্বর ২০২৩) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে বলেছেনে, অবরোধ চলাকালীন সড়ক পথ, নৌ-পথ ও রেলপথে সকল যনচলাচল বন্ধ থাকবে।
তিনি আরও জানান, অবরোধের আওতামুক্ত থাকবে সংবাদপত্রের গাড়ী, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ী ও জরুরী ঔষধ পরিবহন।
এদিকে আজকের অবরোধে রাঝধানীতে যন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, যাত্রী পরিবহনের চালকরা জানিয়েছেন, প্রতিদিনির তুলনায় যাত্রী কম চলাচল করছে।
রেলপথের খবর নিয়ে জানাগেছে, সকাল থেকে কমলাপুর থেকে স্বাভাবিকভাবে ট্রেন ছেড়ে গেছে। কোথাও কোন সমস্যার খবর পাওয়া যায়নি।ষ্টেশনে যেকোন ধরনে অপ্রতিকর ঘটনা মোকাবেলায় আইশৃংখলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
সদরঘাটে খবর নিয়ে জানাগেছে, নৌপথে যান চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী তুলনামুলক কম রয়েছে। সকাল থেকে ভোলা, চাঁদপুর লঞ্চ ছেড়ে গেছে। কোথাও অবরোধ আহবানকারীদের তৎপরতা দেখা যায়নি।
রিজভী আরও জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের ৫১৫ জনের অধীক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ১৮ টি। মামলায় আসামী করা হয়েছে ১৯১২ জনের অধীক নেতাকর্মী (এজাহার নামীয়সহ অজ্ঞাত)। আহত হয়েছেন ৬৫ জনের অধীক নেতাকর্মী। ০১ জনের মৃত্যু হয়েছে
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর আজ আবারও স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি ক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে ...
সব মন্তব্য
No Comments