ডেস্ক রিপোর্ট: উত্তরপূর্ববঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় “হামুন” (HAMOON) উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে (২৫ অক্টোবর ২০২৩) রাত ০১ টায় উপকূল অতিক্রম সম্পন্ন করে, দুর্বল হয়ে চট্টগ্রামের সাতকানীয়ায় স্থল গভীর নিন্মচাপে পরিণত হয়েছে। এটি আরও স্থলের দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে।
আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও সিলেট জেলা সমূহের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : পশ্চিম/উত্তর- পশ্চিম দিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ
আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৬৭%
আগামীকাল ঢাকায় সূর্যাস্ত : সন্ধ্যা ০৫ টা ২৪ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় : ভোর ০৬ টা ০১ মিনিট।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা: উল্লেখযোগ্য কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।
স্টাফ রিপোর্টার: অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হলে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের কোনো বিকল্প নেই—এমনটাই মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, তথ্যের স্বাধীনতা যেমন জরুরি, তেমনি অপতথ্য ...
সিলেট অফিস: “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। শনিবার (বিকাল ৫টা) নগরীর রিকাবীবাজারস্থ সিলেট স্টেডিয়ামে ...
মোংলা থেকে মোঃ নূর আলম : জলবায়ু বিপর্যয়ের কবল থেকে মোংলাসহ উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। ২ মে শনিবার সকালে মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ নাগরিক সংলাপের আয়োজন কর ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ...
সব মন্তব্য
No Comments