ডেস্ক রিপোর্ট: অভিভাবকের মৃত্যু বা অনুপস্থিতিও যাতে সন্তানের শিক্ষা বাধা গ্রস্তনা হয় তার পরিকল্পনায় সহায়তা করার লক্ষ্যে ‘মাই চাইল্ডস এডুকেশন প্রটেকশন প্ল্যান’ শীর্ষক নতুন বীমা পলিসি নিয়ে এসেছে মেটলাইফ বাংলাদেশ।
অর্থনৈতিক অনিশ্চয়তা যেন সন্তানের শিক্ষা জীবন বাধা গ্রস্তকরতে না পারে সেজন্য এই পলিসিতে অভিভাবকদের জন্য রয়েছে নানা সুবিধা। এই পলিসিতে সঞ্চয়ের পাশাপাশি অভিবাবকের (পিতা/মাতা) মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে বীমা নিরাপত্তা পাওয়ার সুবিধা রয়েছে।
বীমা পলিসি গ্রহণ কারী অভিভাবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ক্ষেত্রে পলিসির অভিহিত মূল্যের ১০০ শতাংশ টাকা ক্ষতি পূরণ হিসেবে পাবে পরিবার। একই সময়ে, বীমা দাবি নিষ্পত্তির সময় শেষ হওয়া পর্যন্ত প্রতি মাসে অভিহিত মূল্যের ২ শতাংশ করে টাকা ক্ষতিগ্রস্ত পরিবারটি পাবে আর কোনো প্রিমিয়াম প্রদান করা ছাড়াই। এছাড়া, বীমা পলিসির মেয়াদ পূর্তিতে প্রযোজ্য বোনাসসহ আংশিক মেয়াদ পূর্তির টাকা পাবে পরিবারটি।
বীমাকৃত শিশুটির অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ক্ষেত্রে, বীমা গ্রহিতা প্রযোজ্য বোনাসসহ প্রদত্ত প্রিমিয়াম অথবা পলিসির ক্যাশভ্যালু (যেটি বেশি) পাবেন।
১২ থেকে ২০ বছর পর্যন্ত মেয়াদে মাইচাইল্ডস এডুকেশন প্রটেকশন প্ল্যান গ্রহণ করা যাবে।
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা, আলা আহমদ, বলেন, "অনেক অভিভাবক সন্তানদের মেধার সর্বোচ্চ বিকাশে নিরাপদ ও নিরবচ্ছিন্ন শিক্ষা জীবন নিশ্চিত করার গুরুত্ব নিয়ে তাদের দুশ্চিন্তার কথা প্রকাশ করে একটি সুপরিকল্পিত শিক্ষা বীমার চাহিদার কথা বলেছেন। অভিভাবকদের আর্থিক অনিশ্চয়তার দুশ্চিন্তা দূর করার লক্ষ্যে আমরা এই নতুন শিক্ষা বীমাটি নিয়ে এসেছি, যেন অভিভাবকদের সফল সন্তান গড়ে তোলার স্বপ্নে কোনো বাধা না আসে।“
মাইচাইল্ডস এডুকেশন প্রটেকশন প্ল্যান সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন: https://www.metlife.com.bd/solutions/education/my-childs-education-protection-plan/
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments