ইবি প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানানোর মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের নতুন কমিটি।
বুধবার (৩ আগষ্ট) দুপুরে ইবি ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় এবং নয়া কমিটির অন্যান্য নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শোকের মাসে ফুল নিবেদনের পূর্বে সকলেই এক মিনিট নিরবতা পালন করেন। এসময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রলীগের নতুন কমিটির সকল সদস্যরা উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের সাথে সাক্ষাৎ করেন।
উপাচার্যের সাথে পরিচয়পর্বের এক পর্যায়ে ছাত্রলীগের সভাপতি আরাফাত বলেন, আগামী তিন মাসের মধ্যে ইবি ছাত্রলীগ ইউনিটকে দেশের সেরা ইউনিট হিসেবে গড়ে তুলাই আমাদের মূল লক্ষ্য। সকলের সাহায্য সহযোগিতা নিয়ে ইবিকে সেরা বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে চাই। ক্যাম্পাসে মাদক ও সন্ত্রাস নির্মূল করে বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে কাজ করে যাবো। স্বাধীনতাবিরোধী চক্রকে ক্যাম্পাস ছাড়া করব। তাছাড়াও তিনি সকল শিক্ষার্থীকে ছাত্রলীগের রাজনীতিতে যোগ দিতে বলেন এবং ক্লাশ,পরীক্ষা বাদে বাকি সময় দলীয় টেন্টে দিতে বলেন।
সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আমরা সকলের সাহায্য সহযোগিতা চাই। সকলের সাহায্য সহযোগিতার মাধ্যমেই আমরা এগিয়ে চলতে চাই। আমাদের কোনো ভুলত্রুটি হলে আপনারা আমাদের বলবেন আবার কোনো উপদেশ থাকলেও আমাদের দিবেন। আমরা সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকার। দক্ষিণ পশ্চিমাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠকে যেন আরো এগিয়ে নিতে পারি।
এসময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, আমি এই শোকের মাস কে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই। শোকের মাসে তোমরা নতুন দায়ীত্ব পেয়েছো তোমাদের জন্য শুভকামনা। ছাত্ররাজনীতিতে তোমাদেরকে অবশ্যই বঙ্গবন্ধুকে অনুসরণ করতে হবে। এজন্য আত্মজীবনি ও কারাগারের রোজনামচা ভালো করে পড়তে হবে। ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে যেন সংগঠন বা বিশ্ববিদ্যালয়ের কোনো বদনাম না হয়। শুধু ভালো নেতা নয় ভালো ছাত্রও হতে হবে। এছাড়া সাংবাদিকদের উদ্দেশ্য করে উপাচার্য বলেন ছাত্রলীগের শুধু নেগেটিভ নিউজই নয় পজিটিভ নিউজও করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments