রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটূক্তি করার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার সকালে কেন্দ্রীয় ছাত্রদলের সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তার নিজ ইউনিয়ন বরিশালের উজিরপুর উপজেলার শোলকে ইউনিয়ন ছাত্রলীগ এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে তার কুশপুত্তলিকা দাহ করে।
সোমবার বিকাল সাড়ে ৪ টায় বিক্ষোভ মিছিলটি শোলক ইউনিয়নের
ধামুরা বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাস ষ্টান্ডে শেষ হয়। মিছিল শেষে শোলক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন আকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শোলক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাক্ষ কাজী হুমায়ূন কবির, শোলক ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান কুদ্দুস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন মোল্লা, প্রচার সম্পাদক বাবুল সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামি, সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান রনি, আওয়ামীলীগ নেতা চঞ্চল সরদার, ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম, শাকিল মোল্লা, সৈকত ফকির প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শেষে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বাড়ির সামনে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
ডেস্ক রিপোর্ট: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্ ...
ডেস্ক রিপোর্ট: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি বলছে, সংসদে বিল আকারে জুলাই সনদ গ্রহণ করে পরে গ ...
সব মন্তব্য
No Comments