ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার এমআরটি লাইন-৬ (মেট্রোরেল)-এর আগারগাঁও থেকে মতিঝিল অংশ এবং ঢাকা মহানগরীর প্রথম পূর্ব-পশ্চিম এমআরটি করিডোর ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): নর্দার্ন রুটের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান।
তিনি আরও জানান, মেট্টোরেলের উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে শনিবার উত্তরা থেকে আগারগাঁও অংশের মেট্টো ট্রেনের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে।তবে ৫ নভেম্বর রবিবার থেকে প্রতিদিন মেট্রো ট্রেন মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত উভয়দিকে চলাচল করবে। মতিঝিল থেকে আগারগাঁও অংশে শুধুমাত্র মতিঝিল, বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনে মেট্রো ট্রেন থামবে। Headway হবে ১০ মিনিট। সকাল সাড়ে ১১টার পর থেকে মতিঝিল হতে আগারগাঁও অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
উল্লেখ্য, ২০২৮ সালের মধ্যে হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ১৩.৫০ কিলোমিটার পাতাল এবং ৬.৫০ কিলোমিটার উড়ালসহ মোট বিশ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫: নর্দার্ন রুট নির্মাণের লক্ষ্যে Feasibility Study ও Basic Design সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত Detailed Design এর অগ্রগতি ৯৪.০০%। প্রকল্পটি মোট ১০টি প্যাকেজে বিভক্ত করে বাস্তবায়ন করা হচ্ছে। বিভিন্ন প্যাকেজের চূড়ান্ত ডিজাইন ও আন্তর্জাতিক দরপত্র দলিল প্রণয়নের কাজ চলমান। হেমায়েতপুর ডিপো ও ডিপো এক্সেস করিডোর নির্মাণের জন্য ৯৯.২৫ একর ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আসমাউল ইসলাম (৩০), ...
স্টাফ রিপোর্টার: অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হলে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের কোনো বিকল্প নেই—এমনটাই মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, তথ্যের স্বাধীনতা যেমন জরুরি, তেমনি অপতথ্য ...
সিলেট অফিস: “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। শনিবার (বিকাল ৫টা) নগরীর রিকাবীবাজারস্থ সিলেট স্টেডিয়ামে ...
মোংলা থেকে মোঃ নূর আলম : জলবায়ু বিপর্যয়ের কবল থেকে মোংলাসহ উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। ২ মে শনিবার সকালে মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ নাগরিক সংলাপের আয়োজন কর ...
সব মন্তব্য
No Comments