ডেস্ক রিপোর্টঃপ্রখ্যাত গীতিকবি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার আজ ০৪ঠা সেপ্টেম্বর ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
গাজী মাজহারুল আনোয়ার ‘জয় বাংলা, বাংলার জয়’-সহ অসংখ্য দেশাত্মবোধক ও অন্যান্য গান রচনার মধ্য দিয়ে বাংলা গানের ভুবনে তাঁর অমর আসন নিশ্চিত করেছেন। তিনি সেই বিরল গানের গুণী যাঁর লেখা গান বিবিসির শ্রোতাজরিপে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় অন্তর্ভুক্তি পেয়েছে। গানের বাণীতে তিনি একটি জনগোষ্ঠীর জাতিগত আবেগকে অনন্য ভাষা দান করেছেন। দেশপ্রেমের পাশাপাশি মানব-অনুভূতির নিগূঢ়তম তলদেশকে খুঁজে পাওয়া যায় তাঁর সৃষ্ট অসংখ্য গানের বর্ণিল ভুবনে। সুস্থ ধারার বাংলা চলচ্চিত্রেও তাঁর অবদান অসামান্য।
বাংলা একাডেমি পরিবার গাজী মাজহারুল আনোয়ারের প্রয়াণে শোকস্তব্ধ। বাংলা একাডেমি তাঁর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করে আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
সব মন্তব্য
No Comments