ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৪৫ জন হাসপাতালে ভর্তি

প্রকাশ : 18 Dec 2022
No Image

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। রাজধানী ঢাকায় ৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭৯ জন। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই । চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ২৭১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৬১ হাজার ৪০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬০ হাজার ৪৬১ জন।

সম্পর্কিত খবর

;