২৪ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে

প্রকাশ : 20 Oct 2025
২৪ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে

ডেস্ক রিপোর্ট: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরো ঘনীভূত হতে পারে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃিষ্ট হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক : উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.।

সন্ধ্যা ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৫৮%


আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ২৮ মিনিটে। এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ৫৯ মিনিটে। 

সম্পর্কিত খবর

;