ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বোরহান মিয়া (৩৬) নামে এক ব্যক্তির ওপর হামলা করে তাঁর কাছ থেকে ৮ লক্ষ টাকা লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর গরুর হাটে এ ঘটনা ঘটে। আহত বোরহান সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামের উত্তরপাড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে। তাঁকে যুহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত বোরহানের স্বজনরা জানান, মহিষ কেনার জন্য বৃহস্পতিবার বিকেলে সুহিলপুরের গাংর হাটে যান বোরহান। তাঁর সঙ্গে দুই চাচাতো ভাই মনির হোসেন ও জিয়াউর রহমানও ছিলেন। বোরহানের বড় ভাই মনিাংজ্জামানের সাথে সুহিলপুর ড়ুামের হিন্দুপাড়া এলাকার বাসিন্দা আলাল খাঁর পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জেরে বোরহানকে হাটে পেয়ে তাঁর ওপর হামলা করেন আলাল ও তাঁর লোকজন। পরে বোরহানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যুাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বোরহানের চাচাতো ভাই মনির হোসেন জানান, কোনো কিছু বুঝে উঠার আগেই আলালসহ ১০-১২ জন লোক বোরহানের ওপর অতর্কিতভাবে হামলা করে। এ সময় মহিষ কেনার জন্য বোরহানের সঙ্গে থাকা নগদ ৮ লাখ টাকা লুটে নেয় হামলাকারীরা।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম টাকা লুটে নেওয়ার অভিযোগ সঠিক নয় উল্লেখ করে বলেন, বোরহানের ভাই মনিরুজ্জামানের কাছে টাকা পান আলাল। এর জের ধরে এ হামলার ঘটা ঘটে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments