আন্তর্জাতিক ডেস্ক: মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভজিনগরে দুই দিনের বৈঠকের পর জাতীয় কার্যকরী (ওয়ার্কিং) কমিটি গঠনের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনের প্রধান অভিজিৎ দীপকের বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সদস্যরা অংশ নেন। বৈঠক শেষে বৃহস্পতিবার নতুন সাংগঠনিক কাঠামোর ঘোষণা দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জাতীয় পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং বিভিন্ন রাজ্যে কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যেই এই কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
বৈঠকে অভিজিৎ দীপকেকে সংগঠনের জাতীয় আহ্বায়ক (ন্যাশনাল কনভেনর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক পদে দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের নেতারা জানিয়েছেন, রাজ্যভিত্তিক ইউনিট গঠন, নতুন সদস্য সংগ্রহ, যুবসমাজকে সম্পৃক্ত করা এবং জনস্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দেশব্যাপী জনমত গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে। এজন্য আগামী কয়েক মাসের কর্মপরিকল্পনাও বৈঠকে চূড়ান্ত করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, সিজেপি আপাতত নির্বাচনী রাজনীতিতে সরাসরি অংশ নেওয়ার পরিবর্তে জনস্বার্থের বিভিন্ন ইস্যুতে ‘প্রেশার গ্রুপ’ হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষা, কর্মসংস্থান, যুবসমাজের সমস্যা এবং সাধারণ মানুষের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জনমত গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।
সংগঠনটি আগামী সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ‘ক্যা বোলতি পাবলিক’ নামে একটি প্রচারাভিযান শুরু করারও ঘোষণা দিয়েছে। এই কর্মসূচির আওতায় বিভিন্ন রাজ্যে সাধারণ মানুষের মতামত সংগ্রহ, স্থানীয় সমস্যার তথ্য নেওয়া এবং সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশজুড়ে সদস্য সংগ্রহ অভিযানও পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও জনস্বার্থ-সংশ্লিষ্ট ইস্যুতে আলোচনায় আসা ককরোচ জনতা পার্টি এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় পর্যায়ের সাংগঠনিক কাঠামো গড়ে তুলে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে। সংগঠনের নেতৃত্বের দাবি, নির্বাচনী রাজনীতির চেয়ে জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরা এবং সেগুলো নিয়ে জনমত গড়ে তোলার দিকেই তারা বর্তমানে বেশি গুরুত্ব দিচ্ছেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments