কামরুজ্জামান শাহীন,ভোলা: করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে ভোলার শশীভূষণ সদর বাজারে হাট বসেছে। হাটে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে। সেখানে মানা হচ্ছে না কোনো প্রকার স্বাস্থ্যবিধি।
রবিবার (৪ জুলাই) দিনব্যাপী চলা জেলার অন্যতম বৃহৎ এ হাটে কয়েক হাজার মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকেই হাজারেরও বেশি গরু-ছাগল উঠেছিল পশুরহাটে। এখানে গাদাগাদি করেই ক্রেতা-বিক্রেতার অবস্থান ছিল। অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক। ভিড় ছিল তরকারি, মাছ-মাংস ও হাসঁ, মুরগী বাজারগুলোতেও।
জানতে চাইলে অধিকাংশরাই ক্রেতা-বিক্রেতা বলেন, কি আর করার সামনে ঈদ বাজারে গরু-ছাগল বিক্রি ও ক্রয়ের জন্য এসেছি। আসাদ নামের এক কৃষক বলেন, সারা বছর গরু লালন-পালন করেছি কোরবানের ঈদে বিক্রি করে বাড়তি আয়ের জন্য তাও যদি না পাড়ি তবে সংসার চলবে কি করে। মোগো সংসার চলে কৃষিকাজ ও গরু-ছাগল লালন-পালন করে।
ফারুখ নামের এক যুবকের সাথে কথা হয় তিনি জানান, সকাল থেকে বৃষ্টিও ছিল। দুপুরের পর বৃষ্টি কমলে হাটে গিয়ে দেখি ব্যাপক সমাগম। তা প্রায় ৪/৫ হাজারের মত মানুষ। তাই হাটে গিয়ে বাজার-সদাই করেছি। তবে ভয় লেগেছে একটাই, আমাদের মুখে মাস্ক থাকলেও হাটে আসা প্রায় ৯০ ভাগ মানুষের মুখে কোনো মাস্ক ছিল না।
স্থানীয় বাজার একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, বাজারে বসানো কোরবানীর পশুরহাটে বিভিনś এলাকা থেকে মানুষ কোরবানীর পশু নিয়ে এ হাটে আসেন। হাটে আগত পশু ক্রেতা বা বিক্রেতাদের অনেকেই স্বাস্থ্য বিধি মানার কোন বালাই ছিল না। ফলে দোকানপাট বন্ধ থাকা বাজার ব্যবসায়ীসহ সাধারণ লোকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শশীভূষণ বাজার ব্যবসায়ীরা প্রশাসনের গাফিলতিকে দায়ী করেন।
এ ব্যাপারে শশীভূষণ পশুরহাটের ইজারাদার মোঃ কামাল হোসেন জানান, গরুর হাট বসা না বসার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হয়নি। পশুর হাট বসেছে।
তবে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, হাটে কোন বিধি-নিষেধ আছে কি না জানা নাই। তবে এ অঞ্চলের মানুষ এখনো সচেতন না গরু-ছাগল নিয়ে আসতে পারে।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, কঠোর বিধি-নিষেধের মধ্যে হাট বসানো যাবে না। সবাইকে সচেতন করতে আমাদের উদ্যোগ অব্যাহত রয়েছে। তবে কেন এমন হলো আমি খবর নিচ্ছি।
স্টাফ রিপোর্টার: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রবিবার ২৩ আগস্ট বেলা ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছান।রাষ্ট্রপতির কা ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে য ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, সাংবাদিক ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে। বর্তমান সরকার মুক্ত ও স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪০ টি মামলা দায়ের করা হয়েছ ...
সব মন্তব্য
No Comments