মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী জেলা যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে অন্তত ১২ নেতাকর্মী আহত হয়েছেন বলে বিক্ষোভকারীরা দাবি করেছেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের বাড়িতে ককটেল হামলার প্রতিবাদে রোববার বিকাল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল।
নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য আহবায়ক মাসুদুর রহমান স্বজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনকসহ অন্য নেতাকর্মীরা। পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল বলেন, বিনা উস্কানিতে পুলিশ অতর্কিতভাবে মিছিলের উপর লাঠিচার্জ করেছে। এতে তাদের অন্তত ১২ জন আহত হয়েছেন। তবে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, লাঠিচার্জ করা হয়নি। নেতাকর্মীরা নিজেরাই বিশৃঙ্খলার সৃষ্টি করলে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
ডেস্ক রিপোর্ট: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্ ...
ডেস্ক রিপোর্ট: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি বলছে, সংসদে বিল আকারে জুলাই সনদ গ্রহণ করে পরে গ ...
সব মন্তব্য
No Comments