স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৬ জনের এবং সন্দেহজনক হামে মারা গেছেন ৪ জন। এ সময় নতুন করে আরও ৪৫ জন হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার, ২৭ জুন সকাল ৮টার তথ্যে এ চিত্র জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জুন সকাল ৮টা থেকে ২৭ জুন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭৪৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নমুনা পরীক্ষায় ৪৫ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ২৬৬ জন। এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৫৯৪ জন। একই সময়ে মোট ৮১ হাজার ৯৫৫ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৮ হাজার ২৮৭ জন।
এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে। একই সময়ে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৬১৫ জনের। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে সন্দেহজনক হামে ৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। জ্বর, কাশি, সর্দি ও শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দিয়েছে অধিদপ্তর।
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় নিশ্চিত মৃত্যু ৬ জন।একই সময়ে নত ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫ জন।আজ শুক্রবার স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ইং তারিখে বি ব্লকের সামনে থেকে মানবদেহের দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি র্যাল ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২২ জুলাই সকাল ৮টা থেকে ২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু ...
সব মন্তব্য
No Comments