দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে করোনায় আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর পর্যন্ত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এসব রোগীর মৃত্যু হয়। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ২১জন। এ পর্যন্ত দৌলতপুরে করোনা আক্রান্ত হয়েছেন ৮৩৫জন। বর্তমানে ৩৪৫ জন করোনা আক্রান্ত রোগী হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশব্যাপী কঠোর লকডাউনের পঞ্চমদিন গতকাল সোমবার দৌলতপুরেও প্রশাসন ছিল তৎপর। তবে বিগত দিনের তুলনায় গতকাল বিভিন্ন জনবহুল সড়কে জনসাধারণের চলাচল বেশী লÿ্য করা গেছে। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে সেনা বাহিনীর টহল টিম দৌলতপুরে বিভিন্ন এলাকায় টহল পরিচালনা করেছে। এছাড়াও সীমান্ত এলাকায় মোতায়েন করা দুই প্লাটুন বিজিবি সীমান্ত সংলগ্ন প্রতিটি বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চলামান রেখেছে।
এদিকে রোববার রাতে দৌলতপুরে করোনা স্বাস্থ্যবিধি না মানা এবং লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অপরাধে পৃথক মামলায় ৭ জনের ১৮ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলার বড়গাংদিয়া, সেন্টারমোড়, দৌলতখালী, মশাউড়া, মথুরাপুর, হোসেনাবাদ ও তারাগুনিয়া বাজারে পৃথক অভিযান চালিয়ে এ অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, লকডাউন চলাকালে সরকারী আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও করোনা স্বাস্থ্য বিধি না মানার দায়ে সংক্রমক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইন-২০১৮ এর ২৫(২) ধারায় ৬টি মামলায় ৬জনের ১৪হাজার ৫০০টাকা এবং ভোক্তা অধিকার সংরÿণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এক ব্যবসায়ীর ৪ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
ভ্রাম্যমান আদালতের বিচারক দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, লকডাউন চলাকালে করোনা স্বাস্থ্য বিধি না মানার অপরাধে পৃথক মামলায় ৭জনের অর্থদন্ড করা হয়েছে। করোনা সংক্রমন রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান চলামান থাকবে বলে তিনি জানান।
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি দক্ষ, পেশাদার ও যু ...
সব মন্তব্য
No Comments