হরিপুরে শ্রেষ্ঠ সংগঠন অক্সিজেন ও শ্রেষ্ঠ সংগঠক ইমন

প্রকাশ : 01 Nov 2022
No Image

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুরে মঙ্গলবার ১ নভেম্বর জাতীয় যুব দিবস - ২০২২ উপলক্ষ্যে উদযাপন র‌্যালি, আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠন ও সংগঠক সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। সকাল ১০ টায় হরিপুর উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে হরিপুর উপজেলার শ্রেষ্ঠ সংগঠন ও সংগঠককে এ পুরস্কার দেওয়া হয়। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠন "অক্সিজেন ইয়ুথ ফোরাম" ও শ্রেষ্ঠ সংগঠক মোঃ মোজাহেদুর ইসলাম ইমন 'কে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উপজেলা যুব উন্নয়ন, হরিপুর এর কর্মকর্তা মোঃ মফিজুর রহমান শাহ্ বলেন, হরিপুর উপজেলার ১৫ টি যুব সংগঠনের মধ্যে দেশপ্রেম, মূল্যবোধ, সম্প্রীতি ও সার্বিক কাজের মূল্যায়নে উপজেলার শ্রেষ্ঠ সংগঠন ও সংগঠককে ‘যুব দিবস - ২০২২ উপলক্ষ্যে উপজেলার শ্রেষ্ঠ সংগঠন ও সংগঠক সম্মাননা পুরস্কার-২০২২’ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান মুকুল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোতাহারা পারভীন সুমি, উপজেলা পরিষদ, হরিপুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান শাহ্ সহ স্থানীয় সংগঠনের প্রতিনিধি ও নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

;