কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটার দূর্গা পূজামন্ডপ পরিদর্শন করেছেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার রাজেশ কুমার রায়না। বুধবার রাত ১০টায় তিনি স্বস্ত্রীক কুয়াকাটায় পৌছলে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া সৈকত ঘেষা শ্রী রাঁধাগোবিন্দ মন্দির ও সেবাশ্রম পরিদর্শন করেন তিনি। এ সময় উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাসসহ উপজেলা এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারতীয় ডেপুটি হাই কমিশনারের আগমনকে ঘিরে মন্দির প্রাঙ্গনে লোকসংগীত ও বাউল গানের আয়োজন করা হয়।
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments