চট্টগ্রাম অফিস: পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করে বান্দরবানকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে তিনি পর্যটকদের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন।
আজ বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে সংশ্লিষ্টদের এই নির্দেশ প্রদান করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।
ভ্রমণপিপাসু পর্যটকরা যাতে বান্দরবান ভ্রমণে অপ্রত্যাশিত কোন হয়রানির শিকার না হয় এবং পর্যটকরা যাতে দ্রুত সময়ে নির্বিঘ্নে নিরাপদে ভ্রমণ সম্পন্ন করে নিজ গন্তব্যে ফিরতে পারেন সেজন্য প্রশাসনকে আন্তরিক ও সোচ্ছার থাকার আহবান জানান। সভায় বান্দরবানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বান্দরবানের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর।
সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বিদেশী পর্যটকরা যাতে সহজে বান্দরবান পার্বত্য জেলায় সুষ্ঠু ও নিরাপদে ভ্রমণ করতে পারেন সেজন্য স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে এখন বান্দরবান জেলা প্রশাসনের ওয়েবসাইট অনলাইনে নির্ধারিত ফরমে যে কোনো ভ্রমণকারী তাদের যাবতীয় তথ্যাদি পূরণ ও ভ্রমণের অন্যান্য কার্যাদি অতি সহজেই সম্পন্ন করতে পারছেন। আর এতে করে বান্দরবান ভ্রমণে দেশী পর্যটকদের পাশাপাশি বিদেশী পর্যটকদের পরিমাণ আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে।
এসময় সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, ডেপুটি সিভিল সার্জন ডা.নয়ন সালাহউদ্দিন, পৌরসভার মেয়র সৌরভ দাশ শেখর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইস্পাতকঠিন জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ভারত সফরে যাওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন—এমন তথ্য জানিয়েছেন সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ...
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
সব মন্তব্য
No Comments