ভোলা প্রতিনিধি: সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে ও বিনা কারণে বাইরে সড়কে ঘোরাঘুরি করার অপরাধে ভোলায় ৬৭ জনের ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১জনকে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৫ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযানে এ জরিমানা ওহারাদণ্ড করা হয়।
গত ৫ দিনে জেলায় ৭৭৭টি মামলায় ৮০৬ জনেকে ৭লক্ষ ৮০ হাজার ৫৫০ টাকা জরিমানা এবং ১৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
কঠোর বিধিনিষেধের পঞ্চমদিনে জেলার ৬ উপজেলায় ৯টি ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে ভোলা সদরের ৩৮ জনকে ৩০ হাজার ৭শত টাকা ও ১ জনকে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত সূত্র জানা যায়, ৬ উপজেলার মধ্যে দৌলতখানে ৩ জনকে ৮শত টাকা, বোরহানউদ্দিনে ৬ জনকে ২ হাজার, লালমোহনে ৬ জনকে ১ হাজার ৮শত টাকা, তজুমদ্দিনে ৬ জনকে ২ হাজার ৭শত টাকা ও চরফ্যাশনে ৯ জনকে ৩৬ হাজার টাকা জরিমান করা হয়।
ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান বলেন, করোনা মোকাবিলায় জেলার ৭ উপজেলা থেকে সর্বমোট ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কঠোর লকডাউন, স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা কারণে সড়কে ঘোরাফেরার কারণে ৬২ মামলায় ৬৭ জনের জরিমানা এবং ১ জনের কারাদণ্ড দেওয়া হয়। ভোলায় গত ৫ দিনে ৮৬টি ভ্রাম্যমার আদালদের মাধ্যমে ৭৭৭টি মামলায় ৮০৬ জনেকে ৭লক্ষ ৮০ হাজার ৫৫০ টাকা জরিমানা এবং ১৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে জেলা শহর সহ উপজেলাগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ-বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), আনসার ব্যাটালিয়ান সদস্যদের অভিযান ও টহল অব্যাহত রয়েছে।
গত ৫ দিনেও সড়কে চলনি কোনো গণপরিবহন। তবে কিছু এলাকায় দোকানপাট খোলা থাকতে ও অবৈধ অটো বোরাক ও অটো রিক্সা চলাচল করতে দেখা যায়।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments