ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ভারতীয় আদানি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আদানি পাওয়ার থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ আনতে শুরু করেছে। গত বৃহস্পতিবার রাত ১২টায় বাংলাদেশ প্রাথমিকভাবে ৪৫০ মেগাওয়াট পেয়েছে। পরদিন শুক্রবার এটি ৭৫০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। গড়ে ঘণ্টাপ্রতি ৭২০ থেকে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করেছে আদানি।
গোড্ডা এলাকায় আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ৪৯৮ মেগাওয়াট। এর মধ্যে ৮০০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি এতদিন পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন করছিল। দ্বিতীয় ইউনিটটি আগামী জুনের মধ্যে উৎপাদনে আসবে।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন বলেন, বাংলাদেশের গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছ, যেখানে বর্তমান চাহিদা ১৪ হাজার মেগাওয়াটের বেশি। ভারত থেকে আমদানি করা বিদ্যুতের পাশাপাশি আমরা আমাদের নিজস্ব উৎপাদন থেকে বর্তমান বিদ্যুতের চাহিদা পূরণ করছি। এখন ভারত থেকে প্রায় ১ হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে।
আদানির এক বিবৃতিতে বলা হয়েছে, আদানি ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় তার প্রথম ৮০০ মেগাওয়াট ইউনিট চালু করেছে এবং ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।
আদানি পাওয়ার লিমিটেডের সিইও এসবি খেয়ালিয়া বলেন, গোড্ডা পাওয়ার প্ল্যান্টটি ভারত-বাংলাদেশের দীর্ঘস্থায়ী সম্পর্কের একটি কৌশলগত সম্পদ। এটি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সহজ করবে এবং এর শিল্প ও ইকোসিস্টেমকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। এটি ভারত এবং সমগ্র দক্ষিণ-পূর্ব অঞ্চলে স্থাপিত সবচেয়ে দক্ষ এবং পরিবেশ-বান্ধব তাপবিদ্যুৎ কেন্দ্র হতে চলেছে এবং এটি বিশ্বের অন্যতম সেরা।
তিনি বলেন, এটি ভারতের প্রথম পাওয়ার প্ল্যান্ট, যেটি ১০০ শতাংশ ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন (এফজিডি), এসসিআর এবং জিরো ওয়াটার ডিসচার্জের সাথে প্রথম দিন থেকে কার্যক্রম শুরু করেছে।
উল্লেখ্য, আদানি থেকে বিদ্যুৎ কিনতে গোড্ডা থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ একটি সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে। ভারতের গোড্ডা থেকে বিদ্যুৎ আসছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে। সেখান থেকে বিদ্যুৎ আসছে বগুড়ায়। বাংলাদেশ অংশে বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
সব মন্তব্য
No Comments