ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মী এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মীদের পারস্পরিক প্রত্যাবাসন কার্যক্রম আজ শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী ৫ জানুয়ারি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মীকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করার এবং ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মীকে গ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছে। এছাড়া, একই সাথে ভারতে আটক বাংলাদেশের দুটি ফিশিং ভেসেল এবং বাংলাদেশে আটক ভারতের ছয়টি ফিশিং বোটও হস্তান্তর হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে আগামী ৫ জানুয়ারি আন্তর্জাতিক জলসীমায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হবে এবং আগামী ৬ জানুয়ারি অপরাহ্নে বাংলাদেশি জেলে/নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেল-সহ চট্টগ্রামে ফেরত আসবেন বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, গত অক্টোবর-নভেম্বর ২০২৪-এ বাংলাদেশের জলসীমায় বাংলাদেশ কর্তৃপক্ষের নিকট ৯৫ জন ভারতীয় জেলে এবং তাদের ছয়টি মাছ ধরার ট্রলার আটক হয়। আজ বাগেরহাট ও পটুয়াখালী জেলা কারাগারে আটক এই ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
অন্যদিকে, গত ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে আন্তর্জাতিক সমুদ্রসীমার নিকটে ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামে দুটি বাংলাদেশি ফিশিং ভেসেল-সহ মোট ৭৮ জন এবং গত ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশী মাছ ধরার নৌকা ‘এফবি কৌশিক’ প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে গেলে এর ১২ জন বাংলাদেশি জেলে/নৌকর্মী ভারতীয় কর্তৃপক্ষের কাছে আটক হয় এবং ইতোমধ্যে তাদের কারামুক্তি দেওয়া হয়েছে। ৭৮ জন বাংলাদেশি জেলে/নৌকর্মী ভারতের উড়িষ্যা রাজ্যের পারাদ্বীপে ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে এবং ১২ জন বাংলাদেশি জেলে পশ্চিমবঙ্গের কাকদ্বীপে রয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মক্কা (সৌদি আরব), বিশেষ প্রতিনিধি: সৌদিতে প্রথম দিন কর্মব্যস্ত সময় পার করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদিতে হজ কার্যক্রম মনিটরিংয়ের কাজে এসে প্রথমদিনে গতকাল সৌদি হজ ও উ ...
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের কোনো নাগরিক ভারতের নাগরিকত্ব পেতে চাইলে এখন থেকে তাঁকে নিজ দেশের পাসপোর্টের বর্তমান অবস্থা জানাতে হবে। এ সংক্রান্ত একটি লিখিত ঘোষণাপত্রও জমা দিত ...
ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার সিডনিতে নিজ বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১৮ মে রাতে ক্যাম্পবেলটাউনের বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।পুলিশ জান ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ-এর কাছ থেকে মো. বকুল মন্ডল (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বাংলাদেশী যুবককে ফেরত এনেছে বিজিবি। শনিবার রাতে বিজিবি- ...
সব মন্তব্য
No Comments