গত ২৪ ঘন্টায় হামে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৮৮৮

প্রকাশ : 11 Apr 2026
গত ২৪ ঘন্টায় হামে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৮৮৮


ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৮৮। এ সময় ৮০ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ৯ হাজার ৪৬৩। সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৭ হাজার ২২ জন।          


গত ২৪ ঘণ্টায় হাম রোগ এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যু সংখ্যা ২। গত ১৫ মার্চ হতে এখন পর্যন্ত ১৪৫ জন সন্দেহজনক হাম রোগী মৃত্যুবরণ করেছেন।


আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।


সম্পর্কিত খবর

;