তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: ভারতের মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তির আওতায় ২০২৫ সালে নির্বাচিত বাংলাদেশি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিয়েছে ভারতীয় হাইকমিশন। সোমবার (২৮ জুলাই) এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ বছর সারা বাংলাদেশ থেকে প্রায় ৫৫০ জন শিক্ষার্থী এই বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার হাইকমিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ নেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ও হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই শিক্ষার্থীরা শুধু নিজেদের পেশাগত উন্নতির পথেই এগিয়ে যাবেন না, বরং ভারত ও বাংলাদেশের মধ্যে আরো গভীর বন্ধুত্ব গড়ে তোলার সেতুবন্ধ হিসেবেও কাজ করবেন।
তিনি আরো বলেন, ‘ভারত ও বাংলাদেশের সম্পর্ক শুধু পারস্পরিক সহযোগিতার নয়, এটি আমাদের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় উভয় দেশের মানুষের রক্ত ও ত্যাগের মাধ্যমে গড়ে ওঠা একটি দৃঢ় বন্ধন। এই বৃত্তিপ্রাপ্ত তরুণদের মাধ্যমে সেই বন্ধন আরো জোরদার হবে বলেই আমরা আশাবাদী।'
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানিয়েছে, আইসিসিআর বৃত্তি হলো ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি, যার মাধ্যমে মেধাবী বাংলাদেশি নাগরিকরা ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে অধ্যয়নের সুযোগ পেয়ে থাকে।
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments