স্টাফ রিপোটার: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ শীর্ষক বাংলাদেশের বরেণ্য শিল্পী, সুরকার ও সঙ্গীতজ্ঞ স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি চলবে ৮-১৫ জুন (১০ তারিখ ব্যতীত) সন্ধ্যা সাড়ে ৬ টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে । একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রতিদিন স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির সম্মানিত সচিব মো. আছাদুজ্জামান। প্রতিদিনই চলবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
তারই ধারাবাহিকতায় আজ ৮ জুন অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সচিব মো. আছাদুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশন এর মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, বিশিষ্ট সংগীত পরিচালক শেখ সাদি খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন।
আলোচনা পর্বের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ওস্তাদ আয়েত আলী খাঁ, ওস্তাদ আলী আকবর খাঁ, পন্ডিত রবি শংকর এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর স্মরণে শাস্ত্রীয় সংগীত ‘সারোদ’ পরিবেশন করেন ইল হাস ফুল ঝুড়ি ও ইসরা ফুল ঝুড়ি এবং মো. ইউসুফ খান। সেতার পরিবেশন করেন জ্যোতি ব্যানার্জী। সমবেত যন্ত্রসংগীত পরিবেশন করেন টুংটাং, রুবাব ও আশিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লীনা তাপসী খান।
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
সব মন্তব্য
No Comments