ডেঙ্গুতে আরও ৪৬০ জন আক্রান্ত

প্রকাশ : 14 Nov 2025
ডেঙ্গুতে আরও ৪৬০ জন আক্রান্ত

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ২৮১ জন ও নারী ১৭৯ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৭৩ জন ও নারী ১৫৩ জন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৮৩ হাজার ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ৫১ হাজার ৭৯৬ জন ও নারী ৩১ হাজার ২৭০ জন।


সম্পর্কিত খবর

;