ডেস্ক রিপোর্ট: হাসানুল হক ইনুর পক্ষের সাফাই সাক্ষী অ্যাডভোকেট জয়দেব বিশ্বাসের ওপর কুষ্টিয়ায় বিএনপির হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
আজ বুধবার ১ জুলাই জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি এক বিবৃতিতে জানায়, গতকাল ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-বিডিতে হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ঘোষণার পর দুপুরে কুষ্টিয়া আদালত চত্বরে এই হামলার ঘটনা ঘটে। আইসিটিতে এই মামলার সাফাই সাক্ষী ও কুষ্টিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাসের ওপর বিএনপির সশস্ত্র নেতা-কর্মীরা মিছিল করে হামলা চালায়।
বিবৃতিতে জাসদ বলেছে, হাসানুল হক ইনুর পক্ষের সাফাই সাক্ষীর ওপর বিএনপির এই হামলা প্রমাণ করে, আইসিটিতে হাসানুল হক ইনুর বিচার কার্যক্রম চলাকালে তার পক্ষের আইনজীবী ও সাফাই সাক্ষীদের ওপর কতটা রাজনৈতিক চাপ এবং আতঙ্ক তৈরি করা হয়েছিল। রায় ঘোষণার পর সাফাই সাক্ষীর ওপর হামলা দেশের বিচার ব্যবস্থা কতটা রাজনৈতিক চাপ ও ত্রাসের মধ্যে আছে তার জ্বলন্ত প্রমাণ।
বিবৃতিতে হাসানুল হক ইনুর পক্ষের আইনজীবী ও সাফাই সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments