মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে এনসিপি’র জেলা কমিটির ১ নং যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ ও তার ছেলে জেলা শ্রমিক উইং এর প্রধান সমন্বয়ক এস এম জুনায়েদ জিতু এর বাড়িতে গভীর রাতে তালা ভেঙ্গে ঢুকে তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত গভীর রাতে শহরের আলীপুর এলাকায় তার নিজ বাসভবন আয়েশা ভিলার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় মামলার প্রস্তুতি চলছে।
এস এম জাহিদ জানান, দুর্বৃত্তরা হানা দিয়ে তিনটি লোহার দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে দুটি খালি কক্ষে ঢুকে স্টিলের আলমারি ভেঙ্গে মালামাল তছনছ করে। এ সময় অন্য দুটি কক্ষে এনসিপি নেতা জাহিদ ও তার ছেলে শ্রমিক উইং এর প্রধান সমন্বয় জুনায়েদ অবস্থান করছিলেন। ভেতর থেকে আটকানো থাকায় ওই দুটি কক্ষের দরজা খুলতে পারেনি দুর্বৃত্তরা।
ফজরের আজান শুরু হলে এস এম জাহিদ এর জেগে ওঠা টের পেয়ে পালিয়ে যায় তারা। এ সময় তালা ভাঙ্গার যন্ত্র ও দুই জোড়া স্যান্ডেল রেখে যায় দুর্বৃত্তরা।
তবে এ ঘটনায় কোনো মূল্যবান মালামাল খোয়া যায়নি বলে জানিয়েছেন এস এম জাহিদ। কোনো মালামাল না নেওয়ায় ঘটনাটি ব্যক্তি আক্রোশে ক্ষতি করার উদ্দেশ্য ছিল বলে আশংকা করেছেন তিনি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি’র মাধ্যমে ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments