স্টাফ রিপোটার: শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুইদিন বন্ধ রাখার ঘোষণার তীব্র বিরোধিতা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সরকারের ব্যর্থতার কারণে আজ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের সম্মুখীন বলে মন্তব্য করেন তিনি।
আজ (সোমবার) দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
মান্না বলেন, সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অযুহাতে শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুইদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অফিস এবং ব্যাংকের কর্মঘণ্টা কমিয়ে দিয়েছে। এই সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করবে। এটি সরকারের চরম ব্যর্থতার প্রমাণ। এই সরকার দেশের মানুষের সকল নাগরিক এবং মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। নিজেদের সীমাহীন লুটপাট, দূর্নীতি, অর্থপাচারের মাধ্যমে তারা দেশের অর্থনীতি পুরোপুরি ধ্বংস করেছে। একারণে নিজেদের দেউলিয়াত্ব তারা শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে।
গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন, অর্থনৈতিক সংকটের জন্য সরকার ইউক্রেন যুদ্ধকে দায়ী করলেও প্রকৃতপক্ষে অনেক আগেই তারা দেশকে দেউলিয়া করে ফেলেছে। ক্ষমতায় আসার পর থেকেই তারা প্রতি বছর ৬০-৭০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। আর এখন সংকটের জন্য ইউক্রেন যুদ্ধের অযুহাত দেখাচ্ছে। এতদিন মিথ্যা উন্নয়নের গল্প শুনিয়ে তারা এখন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে হাত পাতছে। পাচারের মাধ্যমে তারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ খালি করে ফেলেছে। জ্বালানি তেলের মজুদ ফুরিয়ে আসছে। নতুন করে জ্বালানি তেল আমদানির টাকাও নেই তাদের কাছে।
দেশের অর্থনৈতিক সংকটের জন্য সরকারকে দায়ী করে মান্না বলেন, এই সরকার দেশকে দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে। বর্তমান সংকটের দায় কেবলমাত্র এই সর্বগ্রাসী সরকারের। জ্বালানি তেল সহ অধিকাংশ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখন শ্রীলঙ্কার প্রায় সমান এবং কোন কোন ক্ষেত্রে আরও বেশি। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন তলানিতে ঠেকেছে। সংকট উত্তরণের জন্য এই সরকার আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ পেলেও সেই অর্থ লুটপাটের মাধ্যমে বিদেশে পাচার করে জনগণের মাথায় নতুন ঋণের বোঝা চাপাবে। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ অবৈধ, দূর্নীতিবাজ সরকারের পতন এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার পথ তৈরি করা। অন্যথায় এই সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেশকে মেধাহীন করবে এবং অর্থনৈতিক ভাবে সম্পূর্ণ দেউলিয়া রাষ্ট্রে পরিণত করবে।
ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছরের এই শ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের দৈনিক ভোরের ডাকের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক নতুন করে জোরদার করার উদ্যোগ দেখা যাচ্ছে। এতে সরকার-টু-সরকার এবং দল-টু- ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ের এবি মিলনায়তনে জাতীয় নির্বাহী কমিটির (এনইসি) বিশেষ সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণভোটের রায়কে বাতিল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ ক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার পার পাবে না। সংসদে কারো জমিদারি মানবো না, কারো কাছে সংসদ বন্ধকও দ ...
সব মন্তব্য
No Comments