ডেস্ক রিপোর্ট: মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত
বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর
বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। ১৩ সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি
হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছেন, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে আপাতত ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় সমুদ্র ...
ডেস্ক রিপোর্ট: বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এত্য জানিয়েছেন।
এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশা ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশের অভিযানে চুরি হওয়া সৌদি রিয়াল সহ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরু ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০১টি ফ্লাইটে মোট ৪০ হাজার ৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
শুক্রবার (১ মে) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমা ...
সব মন্তব্য
No Comments