বিশেষ প্রতিনিধি: নারী উদ্যোক্তাদের জনপ্রিয় সংগঠন নক্ষত্র নারীর আয়োজনে ফাল্গুন উৎসব ও ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ৬-৭ ফ্রেব্রুয়ারি। সেরা উদ্যোক্তা তথা ও নক্ষত্রের খোঁজে দুই (২) দিনব্যাপী এই মেলা ঢাকার ধানমন্ডিস্থ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। মেলার টাইটেল স্পন্সর স্বাদ এ্যান্ড সেভরি (SAAD & Savory) এবং মেলার গোল্ড স্পন্সর হিসাবে থাকছে গোল্ডমার্ক (Goldmark)। মেলায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও সফল নারী উদ্যাক্তা আফরিন আনিস রহমান এবং জনপ্রিয় সফল উদ্দোক্তা ও নিজের গল্প বলার মতো ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ।
জানা গেছে, সবার জন্য উন্মুক্ত এই উৎসব ও মেলায় তারকা আলাপ, উদ্যোক্তা প্রশিক্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেহেদী উৎসব, চুড়ি উৎসব, ফ্যাশান শো, রাফেল ড্র, কুইজ পর্বসহ বিভিন্ন আয়োজন থাকবে।
নক্ষত্র নারী সংগঠনের সভাপতি শাহনাজ ইসলাম জানান, 'সারাদেশের উদ্যোক্তাদের নিয়ে দেশে প্রথমবারের মত ২ (দুই) ব্যাপী এই উৎসবে তাদের পণ্য প্রদর্শনী করা হবে। মেলায় সর্বমোট ৪৮ টি স্টল থাকবে। উদ্যোক্তাদের গল্প ও পণ্য প্রদর্শনীর ভিত্তিতে সেরা ১০ জনকে বাছাই করা হবে, তারপর বিচারকগণ ৩ ক্যাটাগরিতে ৩ জন নক্ষত্র নারী নির্বাচন করে তাদের নগদ অর্থসহ পুরস্কৃত করা হবে।
পুরস্কারের বিষয়ে জানতে চাইলে আয়োজকরা জানান, সেরা উদ্যোক্তাদের ৩ জনকে নগদ ১৫ হাজার টাকা করে প্রদান করা হবে। এছাড়াও বিচারকের রায়ে সেরা ১০ জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। এখানে বিচারক হিসেবে থাকবেন দেশের জনপ্রিয় একজন অভিনেত্রী ও একজন নারী উদ্যাক্তা।
উল্লেখ্য, মেলা উপলক্ষে স্টল বুকিং চলছে। স্টল বুকিং এর বিষয়ে জানার জন্য নক্ষত্র নারী সংগঠনের ফেসবুক পেজ/ Shahnaz Islam এর ফেসবুক পেজ/ (01310544138) এই নাম্বারে যোগাযোগ করা যাবে।
স্টাফ রিপোর্টার: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায় এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, পরীক্ষার প ...
ডেস্ক রিপোর্ট: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিস্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি রাজধানীর মিরপুরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচ-এর ১৯তম শাখাটি মিরপুর সেকশন-১১ এর ব্লক- ...
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ ...
স্টাফ রিপোর্টার: জরুরি নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে www.bb.org.bd ঠিকানায় প্রবেশ করতে গেলে রক্ষণাব ...
সব মন্তব্য
No Comments