মোঃ মহশীন আলী, রংপুর অফিস। অতিরিক্ত পুলিশ সুপার রাণীশংকৈল সার্কেল জনাব মোঃ রেজাউল হকের দিকনির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মহসীন আলী এর তত্বাবধানে এএসআই মোঃ আনিছুর রহমান মোল্লা'র ঐকান্তিক প্রচেষ্টায় এবং তার নিয়োজিত সোর্সের মাধমে অদ্য ১০/১২/২০২৩ খ্রিষ্টাব্দ রাত্রি ২২:১৫ ঘটিকায় রাণীশংকৈল থানার জিডি নং-৫১১, তাং-১০/১২/২৩ ইং মূলে রাণীশংকৈল থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল এসআই এরশাদ আলী, এসআই প্রদীপ চন্দ্র মহন্ত, এএসআই- মোঃ সাদিকুল ইসলাম, এএসআই মোঃ মোকলেছুর রহমান, এএসআই মোঃ একেএম শাহীন গণের মাধ্যমে জিআর-৩১৯/২০০১, সেশন কেস নং-৬৫/০৩, রাণীশংকৈল থানার মামলা নং-১৭, তাং-২৯/০৮/২০০১ এর যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী মোঃ হাফিজ উদ্দিন, পিতা-মোঃ সইফত, সাং-চেংমারী (চোসপাড়া), থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁওকে দিনাজপুর জেলাধীন বোঁচাগঞ্জ থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়।
রাণীশংকৈল থানা'র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মহসীন আলী জানান, দেশে সু-শৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ অত্যন্ত দক্ষতার সহিত সবসময় কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে মহামান্য আদালতের আদেশ বাস্তবায়নের জন্য সার্কেল মহোদয়েয় সার্বিক দিকনির্দেশনায় তাঁরা প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন ও ঠান্ডা রাতেও অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছেন। উক্ত ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইবে।
উল্লেখ্য, উক্ত আসামী মোঃ হাফিজ উদ্দিন ২০০১ সালের একটি হত্যা মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সাজায় দন্ডিত হয়েছেন।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উজিরপুর উপজেলা শাখার আয়োজনে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলা ...
পিরোজপুর অফিস: প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর শোডাউনে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, গুলিস্তানের ...
সব মন্তব্য
No Comments