ডেস্ক রিপোর্ট: চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত রপ্তানি হয়েছে ৪ হাজার ১৭২ কোটি ডলারের পণ্য। এই আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ০৭ শতাংশ বেশি। অন্যদিকে একক মাস হিসেবে সর্বশেষ মার্চ মাসে ৪৭৬ কোটি ২২ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।
জুলাই-মার্চ সময়ে প্রধান রপ্তানি পণ্য পোশাক খাতের রপ্তানি আয় বেশ ইতিবাচক ধারায় রয়েছে। ইপিবির তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে পোশাক খাতের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৫ কোটি ডলার। প্রবৃদ্ধি ১২ দশমিক ১৭ শতাংশ। গতবছরের একইসময়ে এই খাতে রপ্তানি আয় ছিল ৩ হাজার ১৪৩ কোটি ডলার।
জুলাই-মার্চ সময়ে নিট পণ্যের (সোয়েটার, টি-শার্ট জাতীয় পোশাক) রপ্তানি আয় দাঁড়িয়েছে ১ হাজার ৯১৩ কোটি ৭৪ লাখ ডলার, যার প্রবৃদ্ধি ১১ দশমিক ৭৮ শতাংশ। এছাড়া ওভেন পণ্যের (শার্ট, প্যান্ট জাতীয় পোশাক) রপ্তানি আয় এসেছে ১ হাজার ৬১১ কোটি ৪৯ লাখ ডলার। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৮৩ শতাংশ।
এদিকে, একক মাস হিসেবে গত মার্চ মাসে পোশাক থেকে রপ্তানি অর্জিত হয়েছে ৩৮৯ কোটি ডলারের।
এছাড়া জুলাই-মার্চ সময়ে অন্যান্য প্রধান রপ্তানি পণ্য কৃষিজাত পণ্য থেকে ৬৮ কোটি ডলার, প্লাস্টিক পণ্য ১৫ কোটি ৪৭ লাখ ডলার, চামড়া ও চামড়াজাত পণ্য ৯১ কোটি ৯৭ লাখ এবং পাট ও পাটজাত পণ্য থেকে ৬৯ কোটি ৯৭ লাখ ডলারের রপ্তানি আয় এসেছে।আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments