পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাজশাহী মহানগর জাসদের নেতৃবৃন্দ।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে নগরী কাদিরগঞ্জে অবস্থিত শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর শহীদ এ এইচ এম কামারুজ্জামানসহ জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী,সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু,সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ,কোষাধ্যক্ষ আশরাফুলআলম সিদ্দিক,সহ সম্পাদক পাভেল ইসলাম মিমুল,শাহিদ,বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) রাজশাহী মহানগর সভাপতি শাহরিয়ার রহমান হিমেল, ছাত্রনেতা মুজাহিদ প্রমুখ।
আব্দুল্লাহ আল মাসুদ শিবলী বলেন,বঙ্গবন্ধু হত্যা মামলা ও জাতীয় চার নেতার হত্যা মামলার বিচারের রায় হয়েছে। রায় আংশিক কার্যকর হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র,ইংল্যান্ড সহ বিদেশে পলাতক আসামীদের দেশে ফিরে এনে রায় কার্যকর করার চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। তবে সরকারের এই চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে ওই সমস্ত দেশ যারা খুনীদের নানা অজুহাতে ফেরত দিতে চায় না।
আমিরুল কবির বাবু বলেন,এই হত্যাকাণ্ডের নেপথ্যের ব্যক্তি কারা ছিলেন,তাদের দেখতে চায় জাতি। হত্যাকাণ্ডের সুবিধাভোগী ও নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করার জন্য কমিশন গঠন এখন সময়ের দাবি।
প্রসঙ্গত,১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার রাজনৈতিক সহযোগী সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দীন আহমদ,এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। রাষ্ট্রের হেফাজতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি বাংলাদেশে পালিত হয়ে আসছে ‘জেলহত্যা দিবস’ হিসেবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে ঘটে যাওয়া চাঞ্চল্যকর তিন হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আকাশ মোল্লা (২৮) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রি ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল স ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে ঝরনা (৩৫) নামে এক প্রবাসী স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর মডেল থানার চার তলা বিশিষ্ট আধুনিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বরিশালের রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
২৭ এপ্রিল ...
সব মন্তব্য
No Comments