স্টাফ রিপোর্টার: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভেলেজে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ৩২ ইউনিট। বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট যোগ দিয়েছে। বিমান চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এই আগুল লাগার ঘটনা ঘটে।
হযরত শাহজালাল বিমান বন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদিল হাসান জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ওই সেকশনে আমদানী করা মজুদ পণ্য রাখা আছে।
জানাগেছে, আগুনের ঘটনায় বিমান বন্দরে সকল ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। এবং রানওয়েতে অবস্থিত বিমানগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, বেবিচক, বিজিবি, ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও নৌবাহিনীর কয়েকটি ইউনিট যোগদিয়েছে।
ঢাকামুখী কয়েকটি বিমান চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণ করেছে।
চীন থেকে আগত দুটি বিমান ফেরত গেছেন।
এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে সামরিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কত জন আহত হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানাযায়নি।
ডেস্ক রিপোর্ট:'বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩' অনুযায়ী দেশে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার জন্য নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক। বর্তমানে বেসামরিক বিমান ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের আরো দুইটি কমিটি গঠন করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণা ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের কচা নদীতে দুটি পণ্যবাহী কার্গো জাহাজের সংঘর্ষে ফ্লাই অ্যাশবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজ ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।জাহাজ কর ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় জাতীয় বাজেটে জলবায়ু অর্থায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ ও উন্নয়নকর্মীরা। তাদের মতে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ...
সব মন্তব্য
No Comments