আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে আগত দর্শনার্থীদের সুবিধার্থে ফুড কর্ণার ও সৌর বিদ্যুৎ চালিত পানির পাম্প এর উদ্বোধন করা হয়েছে। ২৯ অক্টোবর শনিবার বিকেলে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার আনুষ্ঠানিকভাবে এ ফুড কর্ণার ও পানির পাম্প উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আল মাসুদ, জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মোঃ আসিফ রহমানসহ অন্যান্য অতিথিগণ। ওই সময় জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, ভ্রমণ পিপাসুদের সুবিধার্থে এবং গজনীকে আরো আকৃষ্ট করতে মনোরম পরিবেশে এ ফুড কর্ণার নির্মাণ করা হয়। এছাড়াও গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থী ও ব্যবসায়ীদের সুবিধার্থে সৌর বিদ্যুৎ এর মাধ্যমে পানির পাম্প নির্মাণ করা হয়।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments