ডেস্ক রিপোর্ট: রাজধানীর ওয়ারী টিপু সুলতান রোডে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (৬ জুন) দিনগত মধ্যরাত ২টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, রাত ২টা ২৫ মিনিটে ওয়ারীতে টিপু সুলতান রোডে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমাদের ৫টি ইউনিট পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রাস্তার মধ্যে গ্যাস লাইন লিকেজ হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তিতাসকে খবর দেওয়া হয়েছে। তিতাস এসে লাইনে গ্যাসের সরবরাহ বন্ধ না করা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে অনেক বেগ পেতে হতে পারে। আপাতত কোনো ভবনে আগুন ছড়িয়ে পড়েনি। এছাড়া আগুন যেন কোনো ভবনে ছড়িয়ে না পড়ে সে লক্ষ্যে ফায়ার সার্ভিস কাজ করছে।
রিপোর্ট লেখা পর্যন্ত প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ভারত সফরে যাওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন—এমন তথ্য জানিয়েছেন সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ...
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
সব মন্তব্য
No Comments