উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য সহ সাংবাদিক উপস্থিত ছিলেন। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে ও উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কফিল বিশ্বাস,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, পৌর বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম খান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ও অ্যাক্টিং সিনিয়র ম্যানেজার সিলভিয়া ডেইজি, শোলক ইউনিয়ন চেয়ারম্যান সরদার আব্দুল হালিম, জল্লা ইউনিয়ন চেয়ারম্যান বেবি রানী দাস।সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান,
উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজর রহমান মাসুম, এ সময় বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষে প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন। একই সাথে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অথবা তাদের প্রতিনিধ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নির্মানাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকির ভিতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বরিশ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের শ্রী শ্রী হরি মন্দিরে ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। একই মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ২৭৭টি প্রতিমা। পৌরাণি ...
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
সব মন্তব্য
No Comments