বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের ন্যায় প্রাক্তন শিক্ষার্থীরাও এখন থেকে সনদপত্র, নম্বরপত্র ও ট্রান্সক্রিপ্ট উত্তোলনের ফি অনলাইনে জমা দিতে পারবেন। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল।
অধিভুক্ত ও উপাদানকল্প কলেজসমূহের শিক্ষার্থীরাও যাতে সনদপত্র, নম্বরপত্র ও ট্রান্সক্রিপ্ট উত্তোলনের ফি অনলাইনে প্রদান করতে পারে সেজন্য প্রযুক্তিগত কাজ চলমান রয়েছে এবং অতিদ্রুত তা সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম আজ গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ফল প্রকাশের কথা থাকলেও সেই তারিখ পরিবর্তন করে আগামী ৩১ অক্টোবর (শন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১ নভেম্বর ২০২৬ রোববার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর ২০২৬ সোমবার রাত ১১ ...
স্টাফ রিপোর্টার: আগামী ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে বইগুলোর ...
স্টাফ রিপোর্টার: আগামী ২৯ অক্টোবর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে আগামী ২৬ অক্টোবর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হব ...
সব মন্তব্য
No Comments