বিশেষ প্রতিনিধি: যুক্তরাজ্যে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রানের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুলাই) লন্ডনের একটি অভিজাত হোটেলে আনন্দঘন পরিবেশে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ এনামুল হক। প্রথম পর্ব পরিচালনা করেন বিদায়ি সেক্রেটারি জেনারেল সলিসিটর আনোয়ার কবীর খান।
সভায় আগামী মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও সাহিত্যিক কচি কবির, জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী কাউন্সিলর মোহাম্মদ খালেদ (মিল্লাত) এবং ট্রেজারার নির্বাচিত হন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অজিত কুমার সাহা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিচালনা করেন ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. সিরাজুল হক চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি রহমান জিলানী, প্রফেসর ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধীর রঞ্জন দাস (তনু), ভাইস প্রেসিডেন্ট নসিরুল্লা খান জুনায়েদ, ভাইস প্রেসিডেন্ট, সলিসিটর সিনথিয়া দাস, আশরাফ জামান, আবদুল হাকিম ভুঁইয়া, ব্যারিস্টার ইশরাত জাহান পল্লবী, বুলবুল আহমেদ, কাউন্সিলর সাইমা আহমেদ, ইফতেখার মিঠু, জিয়া টগর, শামীমা বেগম মিতা, মিনারা সুলতানা, সলিসিটর হালিম বেপারী, ড. আবদুল আউয়াল, ডা. মাসুমা আকতার, ডা. শম্পা দেওয়ান প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রব ...
বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে ফেরার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে ৩২ হাজার ২০০ কানাডিয়ান ও ৩৩ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলারসহ আব্দুস সালাম (৫০) নামে বাংলাদেশি এক পাসপোর্ট য ...
স্টাফ রিপোর্টার: সঠিক ঠিকানা না পাওয়ায় বিদেশে পাঠানো প্রায় ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট দেশে ফিরে এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে মালয়েশিয়া থেকে সর্বাধিক ৪ হাজার এবং ইতালি থেকে প্রায় ১ ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি বিদেশি ভিসা নীতিতে বড় পরিবর্তন ঘোষণা করেছে, যাতে বাংলাদেশসহ মোট ৩৮টি দেশকে নতুন “ভিসা বন্ড” নীতির আওতায় রাখা হয়েছে। এই নীতি অনুযায়ী বাংলাদে ...
সব মন্তব্য
No Comments