দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আওয়ামী লীগ, জাসদ, ওয়াকার্স পার্টি ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীগণ দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত দৌলতপুর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।
দৌলতপুর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতাকারী বিভিন্ন দলের ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এমধ্যে রয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি, জাসদের প্রার্থী শরিফুল কবির স্বপন, ওয়াকার্স পাটির প্রার্থী কমরেড মো. মজিবুর রহমান, জাকের পার্টির প্রার্থী মো. আসাদুজ্জামান উৎপল, মুক্তজোটের প্রার্থী মো. সাজেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপিত সাবেক এমপি আলহাজ্ব মো. রেজাউল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফিরোজ আল মামুন, দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. নাজমুল হুদা পটল ও স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক হোসেন। এছাড়াও কুষ্টিয়া জেলা রিটানির্ং অফিসারের কার্যালয়ে জাতীয় পার্টির প্রার্থী মো. শাহরিয়ার জামিল জুয়েল মনোনয়নপত্র দাখিল করেছেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় সশস্ত্র হামলায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন, যিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী বল ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক হয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বিভিন্ন গ্রামে আঘা ...
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গ ...
শ্যামল কুমার বিশ্বাস (সাতক্ষীরা) আশাশুনি : সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার। সোমবার দুপুরে পরিদর্শন কর ...
সব মন্তব্য
No Comments