মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী নগরীর ডিঙ্গাডোবা এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেসের ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হোন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে। ট্রেনটি রাজশাহী নগরীতে প্রবেশের পর ডিঙ্গাডোবা এলাকার ক্রসিং পার হওয়ার সময় একটি মোটরসাকেলে করে একজন চালক তার নিচে কাটা পড়েন।
এতে ঘটনাস্থলেই ও চালকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে নিহত মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নাই। স্থানীয়রায় গেট ফেলে দেন। তবে বনলতা ট্রেনটি আসতে দেখেও গেটটি কেউ ফেলেননি। এই অবস্থায় একজন মোটরসাইকেল চালক ট্রেনটি আসতে দেখেও পার হওয়ার চেষ্টা করেন। এতে ট্রেনের নিচে কাটা পড়ে তিনি নিহত হন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বসতঘর থেকে আব্দুল খালেক খন্দকার (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ...
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত মদের বারে নিয়মনীতি না মেনে মদ বিক্রির অভিযোগ উঠেছে। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ, অনুমতিপত্র যাচাই না করা এবং নির্ধারিত সময়ের ...
সব মন্তব্য
No Comments