ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার বিদ্যমান এ্যাডহক কমিটি ভেঙে দিয়ে সরকার ২৯ সদস্যের নতুন এ্যাডহক কমিটি গঠন করেছে। আজ শনিবার, ১৮ জুলাই ২০২৬ জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো: দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২১ এবং ধারা ১৪(৩)-এর ক্ষমতাবলে চেয়ারম্যানের অনুমোদনক্রমে গঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। কমিটিকে আদেশ জারির পরবর্তী ৩ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন অধ্যাপক ডা. ইসমত আরা হায়দার, আয়েশা সিদ্দিকা মানি, অতিরিক্ত ডিআইজি আতিয়া হুসনা, মির্জা ফারজানা রহমান হোসনা এবং অ্যাডভোকেট রুনা লায়লা। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত শুটার শারমিন আক্তার রত্না। যুগ্ম সম্পাদক হিসেবে আছেন শুটার সাবরিনা সুলতানা ও সৈয়দা তাসলিমা আক্তার এবং কোষাধ্যক্ষ হয়েছেন শক্তি রানী মন্ডল।
এছাড়া সদস্য হিসেবে কমিটিতে আছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত জুডো খেলোয়াড় কামরুন নাহার হিরু, অ্যাথলেট ফরহাদ জেসমিন লিটি, সাবেক জাতীয় জিমন্যাস্টিক্স খেলোয়াড় পারভীন লায়লা লুসিসহ বেশ কয়েকজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ।
নতুন সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে দৃশ্যমান, সুদূরপ্রসারী এবং ইতিবাচক পরিবর্তন আনতে নতুন এ্যাডহক কমিটি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ দিবাগত রাত ৩:০০ টায় মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রের মায়ামির মায়ামি স্টেডিয়ামে (হার্ড রক স্টেডিয়াম) অনুষ্ঠিত হ ...
স্টাফ রিপোর্টার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, খেলাধুলা শুধু পদক জয়ের প্রতিযোগিতা নয়। এটি সীমান্ত, ভাষা ও সংস্কৃতির বিভেদ অতিক্রম করে মানুষে মানুষে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘস্থ ...
স্টাফ রিপোর্টার: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা আনল বাংলাদেশ। বুধবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারি ...
স্টাফ রিপোর্টার: ১৯ বছর আগে বার্সেলোনার একটি চ্যারিটি ক্যালেন্ডারের জন্য তোলা ছবিতে লিওনেল মেসির কোলে ছিলেন ছয় মাসের শিশু লামিনে ইয়ামাল। এবার সেই ইয়ামালই ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে মেসির আর্জেন্টিনার ...
সব মন্তব্য
No Comments