বরিশাল অফিস: বাংলাদেশের মুক্তিযুদ্ধ সাম্প্রদায়িকতা ও ধর্ম নিয়ে রাজনীতির পরাজয় ঘটিয়েছিল। কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তির হাত ধরে সেই সাম্প্রদায়িকতা বিরোধী শক্তির রাজনীতির পুনরুত্থান ঘটেছে। জিয়া-এরশাদ-খালেদা-নিজামীর সময় পেরিয়ে বর্তমান সময়ে তার ক্রমবিস্তৃতি ঘটেছে রাষ্ট্র ও সমাজে। এ কারণেই সাম্প্রদায়িক সহিংসতার হোতারা রেহাই পেয়ে যায়। খোদ স্বরাষ্ট্র মন্ত্রীর সামনেই ‘ব্লাসফেমী আইন’ প্রণয়নের জামাতের দাবি উচ্চারিত হতে পারে ‘আহমদিয়াদের অমুসলিম ঘোষণা দেয়ার দাবি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে সরকারি কর্তাব্যক্তিদের সামনে প্রকাশ্যেই বাংলাদেশকে ‘ইসলামী প্রজাতন্ত্র’ ঘোষণার দাবি উচ্চরণ করা যাবে। অথচ বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে তার প্রথম বক্তৃতাতেই বলেছিলেন বাংলাদেশে আর ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না। ধর্মনিরপেক্ষতাকে সংবিধানের অন্যতম মূলনীতি করেছিলেন। আজ ধর্মনিরপেক্ষতা কাগজে-কলমে ফিরে এসেছে কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি চলছে জোরেসোরেই। সাম্প্রদায়িকতার বিস্তার ঘটেছে রাষ্ট্র ও সমাজে। বিস্তার ঘটেছে সাম্প্রদায়িকতাই দুর্নীতি, বৈষম্য আর শোষণমুক্তির লড়াইকে অতীতের মতই ক্ষতিগ্রস্থ করেছে।
আজ ৪ঠা ডিসেম্বর সকাল ১১টায় বরিশাল আইনজীবি হলে সাম্প্রদায়িকতা ও তার পরিণাম সম্পর্কে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার সাধারণ সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি একথা বলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments