রংপুর অফিস: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। এজন্যই তিনি অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে জনগণের ভাগ্যোন্নয়নের জন্য আজীবন কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন এবং এ সকল কাজ আজ দৃশ্যমান।
তিনি আজ নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ এর অন্তর্গত পীরগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
পীরগঞ্জে উপস্থিত হয়ে স্পীকার উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধু মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে তিনি পীরগঞ্জের উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সাথে উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীদের বাংলা নববর্ষ-১৪২৯ এর শুভেচ্ছা জানান। এসময় তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। জনগণ যেন উন্নয়নের সকল সুফল সহজেই পায়, সে জন্য পীরগঞ্জের সকল কর্মকর্তাদের আন্তরিকতা সাথে কাজ করার আহ্বান জানান তিনি। মতবিনিময়কালে রংপুর জেলার জেলা প্রশাসক আসিফ আহসান উপস্থিত ছিলেন।
এসময় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষা উপকরণ হিসেবে পীরগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্রীদের মধ্যে ৫০ টি বাইসাইকেল এবং পীরগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মধ্যে বাৎসরিক এককালীন শিক্ষাবৃত্তি হিসেবে ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১০০ জনকে মোট ২৪০০/- টাকা হারে, ৬ষ্ট-১০ম শ্রেণী পর্যন্ত ৫০ জনকে মোট ৬০০০/- টাকা হারে এবং একাদশ- দ্বাদশ শ্রেণীর জন্য ২৫ জনকে ৯৬০০/- টাকা হারে বিতরণ করেন।
স্পীকার বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অসহায় প্রতিবন্ধী ভাতা, ল্যাক্টেটিং মাদার সহায়তার সুফল আজ প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাচ্ছে। নিজ অর্থায়নে পদ্মা সেতু, ঘরে ঘরে বিদ্যুৎ এবং আশ্রয়ণ প্রকল্পের সফলতাও জনগণ আজ ভোগ করছে।
পীরগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচনে বিজয়ী দুই নবনির্বাচিত সংসদ সদস্য আজ রোববার (১২ এপ্রিল ২০২৬) শপথ গ্রহণ করতে যাচ্ছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের ক ...
স্টাফ রিপোর্টার: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ একটি অ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। এছাড়া আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভার মধ্য দিয়ে রাজধানী ঢাকা সহ সারাদেশে সাংগঠনিক ক ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য আগামীকাল রোববার (১২ এপ্রিল ২০২৬) শপথ গ্রহণ করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ ...
সব মন্তব্য
No Comments