ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ব্যাংকের ঘোষিত নতুন মুদ্রানীতিকে ‘সরকারের বাজেটের সঙ্গে সাংঘর্ষিক’ উল্লেখ করে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি বলেছে, সমন্বয়হীন এ অর্থনৈতিক নীতির খেসারত দিতে হবে সাধারণ জনগণকে। বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ঢাকা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, সরকারের সম্প্রসারণমুখী জাতীয় বাজেট এবং বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির মধ্যে বিদ্যমান সাংঘর্ষিক অবস্থান রাষ্ট্রের অর্থনৈতিক নীতিনির্ধারণে গুরুতর সমন্বয়হীনতার বহিঃপ্রকাশ। একই সরকারের পক্ষ থেকে একদিকে বিপুল ঋণনির্ভর বাজেট বাস্তবায়ন এবং অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নামে কঠোর মুদ্রানীতি গ্রহণ দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের পরিবর্তে আরও গভীর সংকটের দিকে ঠেলে দেবে। জাতীয় বাজেট পাসের দিনই বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা প্রমাণ করেছে যে একই সরকারের ভেতরেই অর্থনৈতিক দর্শন ও নীতির কোনো ঐক্য নেই।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, টানা কয়েক বছর ধরে দেশের মানুষ উচ্চ মূল্যস্ফীতির যন্ত্রণা ভোগ করছে। অথচ সরকার উৎপাদন ব্যয় কমানো, বাজারের সিন্ডিকেট ভাঙা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার মতো মৌলিক পদক্ষেপ না নিয়ে কেবল ঋণনির্ভর বাজেটের ওপর নির্ভর করছে। ফলে মূল্যস্ফীতি কমার পরিবর্তে অর্থনীতির ওপর নতুন চাপ সৃষ্টি হবে। বর্তমান মূল্যস্ফীতি মূলত ব্যয় বৃদ্ধি ও সরবরাহ সংকটজনিত। এটিকে শুধু সুদের হার বাড়িয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সরকারের ভুল নীতি, ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা, খেলাপি ঋণ, জ্বালানি সংকট এবং বাজার ব্যবস্থাপনার ব্যর্থতা দূর না করলে কঠোর মুদ্রানীতিও কাঙ্ক্ষিত ফল দেবে না।
তিনি আরও বলেন, সরকারের উচিত কৃত্রিম প্রবৃদ্ধির গল্প শোনানো বন্ধ করে জনগণের প্রকৃত অর্থনৈতিক বাস্তবতা স্বীকার করা। রাজস্বনীতি, মুদ্রানীতি, বাণিজ্যনীতি ও বিনিময় হার নীতির মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা, ব্যাংকিং খাতের সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং প্রকৃত উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়নের ব্যবস্থা নিশ্চিত করাই এখন সময়ের দাবি। অন্যথায় দেশের অর্থনীতি আরও গভীর অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে। তিনি অবিলম্বে সরকারের অর্থনৈতিক নীতির অসামঞ্জস্য দূর করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং জনগণের জীবনযাত্রার ব্যয় কমানোর লক্ষ্যে একটি সমন্বিত, বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments