বজ্রসহ বৃষ্টি হতে পারে

প্রকাশ : 20 Sep 2023
বজ্রসহ বৃষ্টি হতে পারে

ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজমান। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, ছত্রিশঘর, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ণিাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর , রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের দিক ও গতি পশ্চিম/উত্তরপশ্চিম, দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ।
আজ সকাল ০৬ ঢাকায় বাতাসের আপেক্ষিপ আদ্রতা ছিল ৭৮%।
আজ ঢাকায় সূর্যস্ত সন্ধ্যা ০৫টা ৫৮ মিনিট।
আগামীকাল ঢাকায় সূযোদয় ভোর ০৫টা ৪৬ মিনিটি।
পরবর্তী আবহাওয়া অবস্থা (৫ দিন) দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি/বজ্রসহ হতে পারে।

সম্পর্কিত খবর

;