ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে হাম রোগে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ২৯ জুন সকাল ৮টা থেকে ৩০ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম ও এমআইএসের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১৪ জন এবং নিশ্চিত রোগী ৮৪ জন। এ নিয়ে অদ্যাবধি মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ১ লাখ ১ হাজার ৭ জন এবং নিশ্চিত রোগী ১ হাজার ৯৬৫ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৮০ হাজার ৯৭৪ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, ২৪ ঘণ্টায় ঢাকা জেলায় সন্দেহজনক হামে ২ জনের মৃত্যু হয়েছে। অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু ৬২৫ জন। তবে এ সময়ে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য।
*তথ্যসূত্র: স্বাস্থ্য অধিদপ্তর, কন্ট্রোল রুম ও এমআইএস, ২৯ জুন সকাল ৮টা - ৩০ জুন সকাল ৮টা*
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় নিশ্চিত মৃত্যু ৬ জন।একই সময়ে নত ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫ জন।আজ শুক্রবার স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ইং তারিখে বি ব্লকের সামনে থেকে মানবদেহের দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি র্যাল ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২২ জুলাই সকাল ৮টা থেকে ২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু ...
সব মন্তব্য
No Comments