নাটোরে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

প্রকাশ : 02 Apr 2025
নাটোরে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

রাজশাহী অফিস: নাটোরের লালপুরে মসজিদে ডিজিটাল সাইনবোর্ডে 'বাংলাদেশ আমার অহংকার, বাংলার ওপর যে তাকাবে তার চোখ উপরে নেওয়া হবে', জয় বাংলা , জয় বঙ্গবন্ধু' লেখা দেখা গেল।  বুধবার ( ২ এপ্রিল ) সন্ধ্যার দিকে লালপুর উপজেলার রামকৃৃষপুর বালিতিতা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামেমসজিদের ডিজিটিল সাইনবোর্ডে লেখাটি হঠাৎ ভেসে ওঠে।

পরে মসজিদ কতৃপক্ষ সাইনবোর্ডের বৈদ্যুতিক সুইচ অফ করে দিলে তা বন্ধ হয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃস্টি হয়েছে। আর বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


সম্পর্কিত খবর

;