ডেস্ক রিপোর্ট: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত এপ্রিল-২০২৩ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২৭২ কোটি ৩১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করতে সক্ষম হয়েছে।
জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৩৩ কেজি ৭৯৯ গ্রাম স্বর্ণ, ১৬ কেজি ৯৮৫ গ্রাম রূপা, ২,৯৭,০৪৩টি কসমেটিক্স সামগ্রী, ৯,৬৫৬টি ইমিটেশন গহনা, ২৬,৯৪৩টি শাড়ী, ৯,৩২৭টি থ্রিপিস/ শার্টপিস/ চাদর/কম্বল, ৫,৪১৭টি তৈরী পোশাক, ৩,৩৯০ ঘনফুট কাঠ, ৩,৩৯৭ কেজি চা পাতা, ৭৫,৪৯০ কেজি কয়লা, ২,১৯৮ কেজি কারেন্ট/সুতার জাল, ৩টি কষ্টি পাথরের মূর্তি, ৪টি ট্রাক/কাভার্ডভ্যান, ৬টি পিকআপ, ১৩টি প্রাইভেটকার, ২৪টি সিএনজি/ইজিবাইক এবং ৭৪টি মোটরসাইকেল।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ১টি বন্দুক, ৪টি ম্যাগাজিন, ০৩টি সকল প্রকার গান, ৩১টি পেট্রোল বোমা এবং ১১ রাউন্ড গুলি।
এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১১,০১,৬১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬ কেজি ৪১৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১৯ কেজি ৯০৫ গ্রাম হেরোইন, ২৩,৪৩৭ বোতল ফেনসিডিল, ২২,৯০৩ বোতল বিদেশী মদ, ৪,৮৫৯ ক্যান বিয়ার, ১,৮৪৩ কেজি গাঁজা, ৫,৯৭,১৭৫ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১৯,২৯২টি নেশাজাতীয় ইনজেকশন, ৬,২৪৮টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৪,৭৬৬টি ইস্কাফ সিরাপ, ১,১৭৯ বোতল এমকেডিল /কফিডিল, ১৩,২১,০৫৬ পিস বিভিন্ন প্রকার ঔষধ এবং ২,১৫,৮৫০টি অন্যান্য ট্যাবলেট।
সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৭ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৬ জন বাংলাদেশী নাগরিক ও ৮ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
সব মন্তব্য
No Comments