স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম রোগে ৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের ১৪ এপ্রিল ২০২৬ তারিখের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৩ এপ্রিল সকাল ৮টা থেকে ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশে হাম রোগে ১ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ নিয়ে (সন্দেহজনক) আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ৯ জনে।
একই সময়ে দেশে নতুন করে ১,১০৫ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৬৯৮ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮,১২৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মোট ১১,৬৫২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,৮৯৭ জনে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৯,৩০৪ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন বিভাগে হাম সংক্রমণ ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় নিশ্চিত মৃত্যু ৬ জন।একই সময়ে নত ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫ জন।আজ শুক্রবার স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ইং তারিখে বি ব্লকের সামনে থেকে মানবদেহের দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি র্যাল ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২২ জুলাই সকাল ৮টা থেকে ২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু ...
সব মন্তব্য
No Comments